ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

টানা দুই হারে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ওয়ানডেতে জিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য ছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে ব্যাটিং ভরাডুবিতে অস্ট্রেলিয়ার কাছে শেষ ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশের মেয়েরা। বুধবার (২৭ শে মার্চ) মিরপুরে ৮ উইকেটে তাদের হারিয়ে সফরকারীরা। 


এটি ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ। দুই ইনিংস মিলিয়েও ৫০ ওভারের খেলা হয়নি। আগে ব্যাটিংয়ে নেমে ২৬.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ। কিম গার্থ ও অ্যাশলেইঘ গার্ডনার তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট নেন এলিসে পেরি ও সোফি মলিনেক্স।


বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন নিগার সুলতানা। মারুফা আক্তার দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রানে অপরাজিত ছিলেন। ৯০ রানে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। দলীয় ৪৩ রান যোগ করে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়। ফোয়েবে লিচফিল্ড (১২) সুলতানা খাতুনকে ফিরতি ক্যাচ দেন। দলীয় ৫৪ রানে অধিনায়ক হিলি (৩৩) বিদায় নেন রাবেয়া খানের বলে।


এরপর বাকি পথ সহজেই পার করেছে অস্ট্রেলিয়া। পেরি ও বেথ মুনি ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৮.৩ ওভারে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ২ উইকেটে ৯৩ রান করে জয় নিশ্চিত করে সফরকারীরা।

ads
ads
ads

Our Facebook Page

↑